রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানীর বঙ্গ মার্কেটে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলিস্তান বঙ্গ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯ টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান  বলেন, গুলিস্তান বঙ্গ মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে মোট ১৪টি ইউনিট পাঠানো হয়। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক গোলোযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের কারণে মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ২টি করে মোট চারটি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: কুকুরের সাথে এদের পার্থক্য কোথায়?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ