রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

টিএসসিতে সেই তরুণ তরুণীর ছবি তোলা সাংবাদিককে পিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিএসসিতে বৃষ্টির মধ্যে তরুণ-তরুণীর অশ্লীল মুহূর্তের ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় ফটো সাংবাদিক জীবন আহমেদকে পিটুনি দিয়েছে সাংবাদিকরা।

আর এ ঘটনায় সেই ফটো সাংবাদিক ক্ষুব্ধ হয়ে সাংবাদিকতা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার জীবন আহমেদ নামের এ ফটোগ্রাফার টিএসসিতে বসে এক তরুণ-তরুণীর প্রকাশ্যে চুমু খাওয়ার দৃশ্যটি ধারণ করেন। গতকালই এটি ফেসবুকে তিনি প্রকাশ করে তোপের মুখে পড়েন।

বিভিন্নজন সেই ছবির কমেন্টে অভিযোগ করেন, এ ছবি সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। এরই প্রেক্ষিতে অন্য ফটোসাংবাদিকরা আজ তাকে মাধরধর করে।

জানা গেছে, টিএসসির যে স্থানে ছবিটি তোলা হয়েছে সেখানেই তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে জীবন আহমেদকে। লাঞ্ছনাকারীরা সবাই আলোকচিত্রশিল্পী বলে জানা গেছে। তবে তারা কোন পত্রিকার সাংবাদিক এটা জানা যায়নি। অবশ্য একটি ইংরেজি দৈনিকের আলোকচিত্রী রয়েছেন বলে জানা গেছে।

তবে জীবন আহমেদ মিডিয়াকে বলেছেন, আমাকে মারার সময় তারা আমাকে বলছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে মারছে। আমি আলোকচিত্রশিল্পী সমাজকে কলঙ্কিত করেছি এ অপরাধে মারা হয়েছে।

উল্লেখ্য, প্রকাশ্যে টিএসসির মতো জনবহুল এলাকায় এমন অশ্লীল কাজের জন্য মানুষ ওই দুই তরুণ-তরুণীকে ধিক্কার দিচ্ছেন। সঙ্গে ফটোগ্রাফারকেও তুলোধুনো করছেন এমন একটি ছবি ছড়িয়ে দেয়ার কারণে।

প্রশংসায় ভাসছে প্রতিবাদী সেই কুকুর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ