রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

'মাহমুদুর রহমানের ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ জুলাই) ঢাকা ক্লাবে জ্যাম সিনেমার মহরত ও ব্যানার উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী। তদের বিচার হওয়া উচিত।

তিনি বলেন, কারও নির্দেশনায় এ হামলা হয়নি। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। রাজনীতি ও সাংবাদিকতায় যে কারো ভিন্নমত থাকতে পারে৷ তবে আমরা এ ধরনের হামলা সমর্থন করি না।

সেতুমন্ত্রী আরও বলেন, রাজনীতিতে ভিন্নমতের জন্য আওয়ামী লীগ কারও ওপর শারীরিক হামলা অতীতেও করেনি আগামীতেও করবে না। কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশের আইজিপিকে ব্যবস্থা নিতে বলেছি।

আরও পড়ুন- নিন্দা ও ঘৃণা: জাতির পতন এভাবেই আসে

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ