রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র সিরাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে নতুন মুখপাত্র নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) মো. সিরাজুল ইসলাম এ পদে নিয়োগ পেয়েছেন। গতকাল তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সিরাজুল ইসলাম ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এক মুসলিম পরিবারে জš§গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

গত বছরের মার্চে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে মহাব্যবস্থাপক পদে থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে ইডি হন সিরাজুল ইসলাম। চাকরি জীবনের প্রায় ৩০ বছরে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, মুখপাত্র পদে থাকা দেবাশিস চক্রবর্ত্তীকে সরিয়ে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘রাস্তা বন্ধ করে রথযাত্রা হলে, কোরবানির হাট নয় কেন’

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ