সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রংপুরে হানিফ বাসের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর মহানগরের হাজিরহাট এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের কোতোয়ালি থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নাইটকোচ হাজিরহাট এসে  একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার শিকার নাইটকোচ ও ইজিবাইক রাস্তার ওপর থেকে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ