রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮৫ গ্রাম ও ১ হাজার ২২ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৬২৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশি মদ ও ১২৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন- ‘মাদকবিরোধী অভিযানে সাংসদরাও বাদ যাবে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ