রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

বিকেল ৩টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন। নয়াপল্টনের আশেপাশের মসজিদে জুম্মার নামাজে অংশ নিতে দেখা গেছে নেতাকর্মীদের। নামাজ শেষে তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে দেড়টার পরপরই অনানুষ্ঠানিকভাবে শুরু হয়।

এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। কার্যালয়ের আশপাশে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে পুলিশ অবস্থান। নয়াপল্টনমুখী পথচারীদের নাইটিংগেল মোড় থেকে তল্লাশি করে যাতায়াত করতে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- বিএনপি প্রার্থীর প্রচারনায় ককটেল বিস্ফোর‍ণ, আহত ৫


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ