রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ ছাড়িয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি হিসেবে দেশে এখন বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। প্রতিযোগিতার বাজারে শিক্ষিত তরুণরা চাকরি পাচ্ছেন না প্রত্যাশা অনুযায়ী।

অনেক সময় অনিশ্চয়তা থেকে সৃষ্টি হচ্ছে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারি-বেসরকারি পর্যায়ে সঠিক পরিকল্পনার প্রয়োজন। সেই সঙ্গে দরকার মানসম্মত ও কর্মমুখী শিক্ষার দিকে নজর বাড়ানো।

শিক্ষা জীবন শেষ করে তরুণদের বেশীরভাগেরই লক্ষ্য থাকে বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরি। কিন্তু সরকারি চাকরির সুযোগ কম। বেসরকারি খাতেও মিলে না প্রত্যাশার হিসেব।

এরই মধ্যে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঢাবি গ্রন্থগারের সামনে যারা আসেন তারা প্রায় সবাই ডিগ্রিধারী। অপেক্ষায় আছেন চাকরির।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেবে বর্তমানে দেশে বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। প্রতি বছর এর সঙ্গে যোগ হচ্ছে আরও অনেকে।

বিবিএসের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার। আর ২০১৫-১৬ অর্থবছরে ছিল ২৬ লাখ।

এক বছরে বেড়েছে ৮০ হাজার। এরমধ্যে শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি।

তবে বেকারত্ব নিয়ে তেমন উদ্বেগ নেই পরিকল্পনা কমিশনের। তাদের মতে কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতকে আরও উৎসাহিত করতে হবে।

মানসম্মত শিক্ষার অভাবকে বেকারত্বের একটি বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

শুধু চাকরির পেছনে না ছুটে তরুনদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। এজন্য সরকারকে সুষ্ঠু কাজের পরিবেশ তৈরির তাগিদ তাদের।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ