রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ছাত্রলীগকে থামান : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী আপনি ছাত্রলীগকে থামান। এ ছাত্রলীগ দিয়ে গুণ্ডামি মাস্তানি করিয়ে আপনার ক্ষমতা দীর্ঘায়ু করতে পারবেন না। শক্তি দিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না।

শুক্রবার (২০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, যে ছাত্রলীগ আগে ছিল জনসাধারণ ও ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার, সেই ছাত্রলীগ এখন গুণ্ডামিতে ব্যস্ত। তারা এখন হাতুড়ি নিয়ে সাধারণ ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। শিক্ষকরাও রক্ষা পাচ্ছে না এসব লাঞ্ছনা থেকে।

তিনি বলেন, যুক্তফ্রন্ট যদি ক্ষমতায় যায় তাহলে বি চৌধুরী হবেন ফ্রন্টের প্রধান আর সরকার প্রধান হবেন ড.কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক স্বাগত বক্তব্য রাখেন। কাদের সিদ্দিকীর ভাই ও দলের নেতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী লিখিত বক্তব্য পাঠ করেন। অন্যান্যের মধ্যে দলের নেতা আমিনুল ইসলাম তারেক, শফিকুল ইসলাম দেলোয়ার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আজাদ সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- জাতীয় ঐক্যের সিদ্ধান্ত শিগগিরই : যুক্তফ্রন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ