রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

চট্টগ্রামে অত্যাধুনিক জামে মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ নামের চট্টগ্রামে আধুনিক স্থাপত্যশৈলীর শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের উদ্বোধন করা হয়েছে।

যার দৈর্ঘ্য ১০০ ফুট, প্রস্থ ৬০ ফুট। ৬ হাজার বর্গফুটের পাঁচতলা এ মসজিদে একসঙ্গে ৩ হাজার ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (২০ জুলাই) জুমার নামাজের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জুমার খুতবা ও নামাজে ইমামতি করেন ভারতের মাওলানা তাওসিফ রেজা খান বেরলভি।  ‍

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় মেয়র বলেন, চট্টগ্রামে নাসিরাবাদ হাউজিং সোসাইটির সুনাম রয়েছে। সোসাইটির সবার সহযোগিতায় একটি আধুনিক মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে। পাশাপাশি মসজিদের পাশের মাঠে সিটি করপোরেশনের পক্ষ থেকে আলোকায়ন করা হয়েছে।

নাসিরবাদ হাউজিং সোসাইটি মসজিদ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সুফি মোহাম্মদ মিজানুর রহমান

তিনি বলেন, মাঠের পাশে ওয়াকওয়ে নির্মাণ করে সুন্দর পরিবেশ তৈরির জন্য নকশা হয়েছে। এতে পিএইচপি ফ্যামিলি অধিক অর্থায়ন করায় মেয়র ধন্যবাদ জানান।

২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ