রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

অভিযানের পরও থামেনি হজ এজেন্সির দুর্নীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বার বার অভিযান চালানোর পরও হজ এজেন্সিগুলোর দুর্নীতি থামেনি। বরং দিন দিন এদের দুর্নীতি বাড়ছে এমন অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুদক ৫ম দফায় অভিযান চালানোর পরেও কোন ধরনের পরিবর্তন লক্ষ করেনি।

দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে হজ এজেন্সিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ জুলাই, ৪ জুলাই, ৯ জুলাই এবং ১৫ জুলাই রাজধানীর বিভিন্ন হজ এজেন্সিতে অভিযান চালায় দুদক।

দুদক জানায়, হজ এজেন্সিতে দুদকের ৫ম দফা অভিযানে বিভিন্ন অনিয়ম উদঘাটন হয়েছে।

দুর্নীতি ও মানবপাচার বন্ধে হজ এজেন্সিগুলোতে জুলাই মাসে ৫ম দফা অভিযান চালিয়েছে দুদক।

অভিযোগ কেন্দ্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক উপপরিচালক শেখ ফানাফিল্যা এবং সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সমন্বয়ে পুলিশসহ ৯ সদস্যের একটি শক্তিশালী টিম রাজধানীর নয়াপল্টনে হজ এজেন্সিগুলোতে অভিযান চালায়।

দুদক টিম কাজী টাওয়ারে অবস্থিত কাজী এয়ার ইন্টারন্যাশনালে সরেজমিন অভিযানে দেখে, হজ এজেন্সির কাছে প্রকৃত হজযাত্রী সংখ্যার সমর্থনে কোনো কাগজপত্র নেই।

নিবন্ধনকৃত প্রত্যেক হজ এজেন্সির কমপক্ষে ১৫০ জন যাত্রী প্রেরণের বাধ্যবাধকতা থাকলেও এই হজ এজেন্সি মাত্র ৭৫ জনকে প্রেরণ করেছে।

সৌদিতে হোটেল বুক বা বাসা ভাড়া নেয়ার কোনো কাগজ পত্রও নাই।এভাবেই চলতেছে এজেন্সিগুলোর কাজ-কারবার।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ