শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কে জটিলতার কারণ নেই: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে জটিল করার কোনো কারণ নেই।

সোমবার (১৬ জুলাই) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক বৈঠক শেষে দুই বিশ্ব নেতা এমনই কথা বলেন।

ট্রাম্প বলেন, ৪ ঘণ্টা আগেও দুই দেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। কিন্তু এটা আর নেই।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ককে জটিল করার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে রাশিয়ার কোনো আগ্রহও নেই।

নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে স্থানীয় সময় দুপুর ২টায় হেলসিংকির প্রেসিডেনশিয়াল প্যালেসে দুই নেতার আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের চার ঘণ্টা পর স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে যৌথ সংবাদ সম্মেলন শুরু হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে রাশিয়ার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমি অতি সহজেই হিলারি ক্লিনটনকে হারিয়েছি। কারণ আমার ছিল খুব ভাল প্রচারণার দল।পুতিন আমাকে অফার দিয়েছেন যদি নির্বাচনে কোনো বিচ্যুতি ঘটে থাকে তাহলে দুই দেশের গোয়েন্দাদের নিয়ে তা উৎঘাটন করা যেতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে রাশিয়ার কোনো ইন্টারেস্ট নেই। ট্রাম্প তার দেশের লাভ দেখে। আমি আমার দেশের। এটিই আমাদের কাজ। দুটি দেশেই গণতন্ত্র রয়েছে। যদি কোনো নিয়ম বহির্ভুত ঘটনা ঘটে থাকে তাহলে আদালতে বিষয়টি সমাধা হতে পারে।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিনের সভায় মুসলিম সাংবাদিকের কাণ্ড! (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ