শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

বিএনপি প্রার্থীর প্রচারনায় ককটেল বিস্ফোর‍ণ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজশাহীর সাগরপাড়ায় সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় তিনটি ককটেল বিস্ফোর‍ণ হয়েছে। এসময় আহত হয়েছেন এক সাংবাদিকসহ পাঁচজন।

প্রচারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে প্রচারের সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

প্রতিবাদে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এরপর ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বোয়লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ জানান, ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন : তিন সিটিতে গাজীপুর ও খুলনার মতো ভোট হবে না: ইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ