বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

আফগানিস্তানে ছয় মাসে দেড় হাজারের অধিক বেসামরিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রাণহানির নতুন রেকর্ড করেছে আফগানিস্তান।  দেশটিতে প্রথম ছয় মাসে সন্ত্রাসী হামলা এবং আত্মঘাতী বোমা হামলার ঘটনায় প্রায় ১ হাজার ৬শ ৯২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়।

২০০১ সাল থেকেই দেশটিতে সংঘাত শুরু হয়। ২০০৯ সাল থেকে সংঘাতে হতাহতের রেকর্ড রাখতে শুরু করে জাতিসংঘ। ওই বছর থেকে হতাহতের যে রেকর্ড পাওয়া গেছে তা অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয়মাসে আগের সব রেকর্ডের চেয়ে বেশি সংখ্যক বেসামরিকের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানে ইউনাইটেড ন্যাশনস অ্যাসিসটেন্স মিশনের (আনামা) এক রিপোর্টে জানানো হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর হতাহতের সংখ্যা ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত মাসে তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন যুদ্ধবিরতীর পরেও নিহতের সংখ্যা রেকর্ড করেছে। দু'পক্ষই ওই চুক্তির প্রতি সম্মান জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে, আফগানিস্তানের সংঘাতের বিষয়ে আলোচনা করতে ব্রাসেলসে এক সমাবেশে জড়ো হন ন্যাটোর নেতারা। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে নিজেদের মিশন সমাপ্ত ঘোষণা করে ন্যাটো।

আরও পড়ুন : বেসামরিক লোকজনের ওপর হামলা হতাশাজনক; পুতিনকে এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ