শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শাইখ আহমাদ বিন ইউসুফ বাংলাদেশের প্রধান কারী মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব বিশ্বের সংগঠন আরব লীগ কর্তৃক পরিচালিত সারা পৃথিবীর কারীদের সংগঠন ‘ইত্তেহাদুল কুররা আল আলামিয়া’র পক্ষ থেকে বাংলাদেশের কৃতি সন্তান, বিশ্ববিখ্যাত কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে বাংলাদেশের প্রধান কারী তথা শাইখুল কুররা মনোনীত হয়েছেন।

সংগঠনের প্রেসিডেন্ট মিসরের বিখ্যাত কারী ড. আহমাদ নাঈনা’র তাকে বাংলাদেশের প্রধান কারী হিসেবে মনোনীত করেন।

স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে এ দায়িত্বে ছিলেন বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও কিরাতের পথপ্রদর্শক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রধান কারী, মাওলানা কারী মুহাম্মাদ ইউসুফ রহ.।

চলতি বছর এপ্রিলের ১৮ তারিখ তাঁর ইন্তেকালের কারণে এ পদ খালি হয়।

ড. আহমাদ নাঈনা জানান, শাইখ আহমাদ বিন ইউসুফের এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্কের নতুন গতি আনবে এবং বাংলাদেশের কুরআন তিলাওয়াতের এ ময়দানকে আরো সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।

শাইখ আহমাদ ইউসুফ ২০০১ সালে বাংলাদেশে দাওরায়ে হাদিস পাশ করেন এবং পরবর্তীতে মিসরের আল-আযহারের মা'হাদুল ক্বিরাত থেকে দীর্ঘ ৮ বছর পড়াশুনা করে ১০ ক্বিরাতের উপর প্রথম বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ সনদ অর্জন করেন।

শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী বিশ্বের বিভিন্ন দেশের রাজপ্রাসাদ ও আন্তর্জাতিক সম্মেলনে কুরআনের তিলাওয়াত করা এবং বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশী বিচারক হিসেবে কাজ করার গৌরব অর্জন করেছেন।

লন্ডনে প্রথম মসজিদ নির্মাণকারী হাজী মোহাম্মদ ডোলি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ