বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুলনা মহানগরীর দোলখোলায় মেহেদী হাসান (২২) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কলেজ ছাত্র বয়রা ইসলামীয়া কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও মহানগরীর বাগমারার মো. মামুনের ছেলে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে। দুর্বৃত্তরা তার পিঠের বাম দিকে ধারালো ছুরি দিয়ে গভীর আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ কমিশনার সোনালী সেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ