শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

জঙ্গলে পড়ে আছে পুলিশের বস্তাবন্দি পোড়া লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান (৩৮) নিখোঁজ হয়েছিলেন তিন দিন আগে। আজ গাজীপুরের কালীগঞ্জের জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার বস্তাবন্দি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদীয়া ধলাবাড়ীর টেকের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিকালে ওই কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মামুন ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাজরামপুর গ্রামের আজহার আলী খানের ছেলে। তিনি মালিবাগ এসবি অফিসে পরিদর্শক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, রোববার বিকালে বনানী চেয়ারম্যনবাড়ী থেকে ওই পুলিশ কর্মকর্তা নিখোঁজ হন।

এলাকাবাসী জানান, জঙ্গলে কয়েজন ছেলে মেয়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আগুনে পোড়া একটি লাশ দেখেতে পায়। এ সময় তারা বেশ চিৎকার করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া ওই লাশ দেখতে পায়।

পরে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বেশ কয়েকজন পুলিশ নিয়ে লাশ উদ্ধার করেন।

কুরআন ও গিতা ছুঁয়ে শপথ; মাদক ব্যবসায়ী থেকে সুবিধা নেবেন না ৬০ পুলিশ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ