শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এরদোগানের সঙ্গে দেখা করে বিপদে ফুটবলার ওজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিপাকে পড়েছেন জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এ বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানা গেছে।

ইতোমধ্যেই ফুটবল এ্যাসোসিয়েশন থেকে ওই সাক্ষাতের ব্যাখ্যা চাওয়া হয়েছে ওজিলের কাছে। এর ওপর ভিত্তি করেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

জানা যায়, গত মাসের শুরুতে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন জার্মান দলের জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল ও ইকাই গুন্দোগান। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার একদিন আগে তাদের ফটোশ্যুটের ছবি ছড়িয়ে পড়লে তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে দলের এ গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে বাদ দিতে চাননি কোচ জোয়াকিম লো।

তবে আলোচনা উঠার পরপরই ওজিল-গুন্দোগান জানান, এরদোগানের সঙ্গে সাক্ষাত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। সেটা ছিল সৌজন্য সাক্ষাৎ।

তবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) প্রেসিডেন্ট গ্রিন্ডেল বলেছেন, বিষয়টি সেখানেই চুকে যায়নি। এ নিয়ে ওজিলকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে।

জার্মানির মতো একটা উদার ব্যক্তিস্বাধীনতার দেশেও একজন খেলোয়ার একজন রাষ্ট্রনায়কের সঙ্গে দেখা করায় কেন এত বিপত্তি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

আজ শপথ নিচ্ছেন এরদোগান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ