রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কোটা আন্দোলন নিয়ে ভিসির বক্তব্যের বিরোধিতা সেতুমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামান তার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলনকে ‘জঙ্গিবাদের বহিপ্রকাশ’ বলে আখ্যা দেয়ার বিষয়টির বিরোধিতা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে বনানীর সেতু ভবনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় মন্ত্রী এ বিরোধিতা প্রকাশ করেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সব কাজ ‘জঙ্গিবাদের বহিপ্রকাশ’ ঢাবি ভিসির এ বক্তব্যের সঙ্গে আমি বা আওয়ামী লীগ একমত নই।

তিনি বলেন, কোটা সংস্কারে প্রজ্ঞাপন জারিতে একটু সময় লাগবে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি কাজ করছে। এ ব্যাপারে সরকারের আন্তরিকতার কমতি নেই।

তিনি আরও বলেন, একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।  এখন ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি কাজ করছে, ইতোমধ্যে বৈঠকও করেছে। তারা কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। দেশেই বাইরে থেকেও অভিজ্ঞতা নেওয়া হবে।

ভারতকে দ্বিতীয় নিকৃষ্ট দেশ আখ্যা দিলেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ