শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুসলমানদের অবমাননার দায়ে নিউজিল্যান্ডে এক যাজকের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নিউজল্যান্ডের এক যাজক অস্ট্রেলিয়ার সফরকালে সেদেশের ব্রিজবেন শহরে দুটি মসজিদে উপস্থিত হয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য ইসলাম ও মুসলমানদের অপমান করে।

এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার পুলিশ ফেতনাবাদী ঐ যাজককে গ্রেফতার করেছে।ব্রিজবেন শহরে দুটি মসজিদের সদস্যদের সাথে লোগান রবার্টসন এবং তার দুই সঙ্গী অপমানজনক আচরণ করে।

এই অভিযোগে পুলিশ শুক্রবার সকালে রবার্টসনকে গ্রেফতার করেছে।নিউজিল্যান্ড যাজক রবার্টসন এবং তার দুই সঙ্গী বুধবার ব্রিজবেন শহরের কুরাবি মসজিদে প্রবেশ করে উপস্থিত মুসল্লিদের অপমান করে এবং তাদেরকে সন্ত্রাসী বলে অবিহিত করে।

পরের দিন তারা একই শহরের দার'য়া মসজিদে প্রবেশ করতে গেল মসজিদ কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেয়। বাধার সম্মুখীন হয়ে তারা তর্ক শুরু করে।

রবার্টসনের এরূপ বিদ্রূপ আচরণ দেখে মসজিদের কর্তৃপক্ষ মুডবানা আলী ক্বাদরী এর কারণ জানতে চাইলে সে বলে আমি ইসলামকে ঘৃণা করি। আমি শুধুমাত্র মুসলমানদেরকেই নয়; বরং এই ধর্মকে ঘৃণা করি।

এক পর্যায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে রবার্টসন এবং তার দুই সঙ্গীকে ঘটনাস্থল থেকে দুরে সরিয়ে নিয়ে যায়। পরের দিন অর্থাৎ শুক্রবারে অস্ট্রেলীয় ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনালস ডিপার্টমেন্ট রবার্টসনের ভিসা বাতিল করে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ এখনও তদন্ত অব্যাহত রেখেছে। অতি শীঘ্রই রবার্টসনের বিচার শুরু করা হবে।

মিসরে মুরসিসহ ১৫০০ লোককে সন্ত্রাসী তালিকার রায় বাতিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ