বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ রহিমা খাতুন (৩০) হত্যা মামলায় স্বামী লিয়াকত আলীকে (৩৭) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা ও জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ রায় দেন। এ রায় ঘোষণার সময় আসামি লিয়াকত আলী পলাতক ছিল।

আদালত সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে রহিমা খাতুনকে তার স্বামীর বাড়ি মিরপুর উপজেলার সদরপুরে গভীর রাতে নির্যাতন করে হত্যা করে। তারপর লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করে।

ঘটনার পরদিন মিরপুর থানায় মেয়ের বাবা আব্দুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা সেশন ২৮২/০৭।

দীর্ঘ শুনানী শেষে আজ বিচারক আসামির অনুপস্থিতিতে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত লিয়াকত কুষ্টিয়ার মিরপুরের সদপুরের বাদশা মিস্ত্রির ছেলে।

আরও পড়ুন : টঙ্গী মাঠে বিশৃঙ্খলা; মিরপুরে জোড় শুরু আগামীকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ