শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

অপারেশনে রোগীর মৃত্যুতে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্সরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়া থানায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের জন্য অজ্ঞান করার পর মারা গেছেন লাইলী বেগম (৩২) নামের এক নারী।

তার মৃত্যুর পর স্বজনদের বিষয়টি না জানিয়ে অপারেশন থিয়েটারে অবস্থান করতে থাকেন চিকিৎসক ও নার্সরা।

একপর্যায়ে চিকিৎসক জানান, লাইলীর অবস্থা খারাপ, তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যেতে হবে। তখন স্বজনরা জোর করে অপারেশন থিয়েটারে ঢুকে দেখতে পান লাইলী মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ীতে মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। লাইলী বেগম তিন সন্তানের জননী।

ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে অ্যানেসথেসিয়া চিকিৎসক এমদাদুল ইসলাম, সার্জন ডা. মোচ্ছাব্বির মাহমুদ ও হাসপাতালের পাঁচ নার্স, আয়া, বুয়া, দারোয়ানসহ সব স্টাফ দৌড়ে পালিয়ে যান।

সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল হক যুগান্তরকে জানান, বিষয়টি আমার নজরে এসেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় নিহতের স্বামী আবুল কাসেম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দেয়ার পর পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের নতুন উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ