বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ত্রিশালে আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টারের (৬৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে গা-ভাটিয়া গ্রামের বাড়ির পাশের একটি ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবদুল মতিন স্থানীয় খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

জানা গেছে, আবদুল মতিন মাস্টার বাড়ির পাশের ঘেরে মাছ চাষ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি ঘের পাহারা দেয়ার জন্য ঘেরের পাশে নির্মিত ঘরে রাত কাটান।

সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে না আসায় মুসল্লিরা তাকে ঘেরের ওই ঘরে খোঁজ করেন। সেখানে তাকে না পেয়ে বাড়িতে জানালে পরিবারের সদস্যরাও আশেপাশে খোঁজাখোঁজি শুরু করেন।

পরে ভোর ছয়টার দিকে ঘেরের পানিতে তার গলাকাটা লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ