বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

উত্তর ঢাকার আট ইউনিয়নের বাসিন্দারা সেবা বঞ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই বছর আগে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলেও পর্যাপ্ত নাগরিক সেবা বঞ্চিত উত্তর ঢাকার আট ইউনিয়নের বাসিন্দা।

তাদের অভিযোগ, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, মশা নিয়ন্ত্রণসহ সিটি করপোরেশনের কোনো সুবিধাই তারা পাচ্ছেন না। ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিরা বলছেন অন্তর্ভুক্ত হলেও এখনো এসব এলাকার দায়িত্ব নেয়নি করপোরেশন।

সরকারি হিসাবে দক্ষিণখান আদর্শ ইউনিয়নের আয়তন ২২ বর্গ কিলোমিটার। বসবাসকারীর সংখ্যা প্রায় ৫ লাখ। দুবছর আগে ঢাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলেও নাগরিক সুবিধা মিলছে না। আর সিটি করপোরেশনে আসার কারণে ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কার্যক্রম থেকেও বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। রাস্তা সংস্কারসহ সব ধরনের নাগরিক সেবাই স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় লোকজন জানান, ইউনিয়নগুলোর দায়িত্ব এখনো নেয়নি সিটি করপোরেশন। এ কারণে সরকারি বরাদ্দও আসছে না।

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ