শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

চট্টগ্রামে ৭ নারী ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে সাত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই নারীরা যাত্রীবেশে বাসে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাত্রীদের টাকাপয়সা-অলঙ্কার কেড়ে নিতেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ জুন) রাতভর চট্টগ্রাম নগরীর নিউমার্কেঠ ও সীতাকুণ্ডের ইমামনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতার হওয়া নারীরা হলেন- মোছাম্মৎ রাহেলা (৪০), আফিয়া বেগম (১৮), ফুলতারা বেগম (২২), সাহার বানু (৫৫), সুলতানা বেগম (২৩), নাজমা বেগম (৩৫) ও মরিয়ম বেগম (২৫)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, গ্রেফতার হওয়া সাত নারী পরস্পরের আত্মীয়। তাদের কৌশল হচ্ছে, তারা একসঙ্গে বাসে উঠেন। ভিড়ের মধ্যে নিজেরা জটলা তৈরি করেন। বিশৃঙ্খলা সৃষ্টি করেন। হইচইয়ের মধ্যে সাধারণ ছাত্রীদের টাকাপয়সা-মোবাইল, অলঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যান।

ওসি জানান, শুক্রবার রাতে রাহেলাকে এক নারী বাসযাত্রীর চেইন ছিনিয়ে নেওয়ার সময় আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বাকি ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নারীদের সবার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন : ইয়াবাসহ সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ