শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঈমান, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই: জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বিজয়ী হওয়ার পর বলেছেন, আমি ঈমান, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে চাই।

তিনি বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় আরো বলেন, এতদিন আমি মানুষের কাছে গিয়েছি ভোট চাওয়ার জন্য। এখন আমাকে গাজীপুরের প্রতিটা মানুষের কাছে যেতে হবে কাজের জন্য।

কাজটা যেন করতে পারি এর জন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই। গাজীপুরকে বাসযোগ্য শহর করতে চাই।’ ভোটারদের ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন,

আমি গাজীপুরবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সর্বোপরি আমি এলাকাবাসীকেও ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে তাদের সন্তান মনে করে, কাজ করার মানুষ মনে করে, বিশ্বাস করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। সেটা যেন ঈমানের সঙ্গে, সততা, দক্ষতা এবং আদর্শের মধ্যে থেকে পালন করতে পারি।

বুধবার (২৭ জুন) মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এসব কথা বলেন গাজীপুরের নবনগরপিতা। এ সময় উপস্থিত নির্বাচিত কাউন্সিলর ও তাদের সঙ্গে আসা কর্মী-সমর্থকরা করতালি দিয়ে জাহাঙ্গীরকে অভিনন্দন জানান।

গাজীপুর সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ