বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

চুরির সন্দেহে তিন শিশুকে নির্যাতন, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দোকান থেকে উধাও হওয়া টাকা চুরির সন্দেহে ৩ শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে দোকানের মালিকের ওপর।মঙ্গলবার বিকেলে উপজেলা পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত এক শিশুর মা থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত জয়নাল নামে একজনকে আটক করে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে আড়াইহাজার পৌর বাজারে নজরুল ইসলাম নজুর দোকান থেকে ১২ হাজার টাকা চুরি হয়। এ চুরির সন্দেহে কৃষ্ণপুরা এলাকা থেকে নবী হোসেন (১২), সোহাগ (১১) ও রাসেল (১৩) নামে তিন শিশুকে একসঙ্গে পায়রা চত্বরের জয়নালের হোটেলে এনে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে জয়নাল ও তার সহযোগিরা তাদেরকে পিটিয়ে মাথার চুল কেটে দেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক জানান, চুরির সন্দেহে তিন জন শিশুকে নির্যাতন চুল কেটে ফেলা হয়েছে। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নালকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।

সরকারি অর্থায়নে ৫৬০ মডেল মসজিদ নির্মাণের অনুমোদন পাস

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ