বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

থানাতেই ছাত্রলীগের চাঁদাবাজি, ৪ জন আটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের নান্দাইলে পুলিশের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রলীগের সাবেক চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নান্দাইল থানায় তাদের আটক করা হয়।

ময়মনসিংহের গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকি খবরটির সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল নান্দাইল থানা পুলিশের ওসি কামরুল ইসলাম মিয়ার কাছে ২০ হাজার টাকা চাঁদা চায়। সেই টাকা নেওয়ার জন্য ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে থানায় পাঠান তিনি। এরা পুলিশকে চাঁদার টাকা দেয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকে।

একপর্যায়ে পুলিশ চাঁদা নিতে আসা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজু (২৯), সাবেক সাংগাঠনিক সম্পাদক রয়েল (২৬) ও ছাত্রলীগকর্মী টিটু (২৫) ও কামরুল হাসানকে (২৯) আটক করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ভোট দেওয়ার পর যা বললেন এরদোগান (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ