শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

গাজীপুর সিটি নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৩০ প্লাটুন বিজিবি মাঠে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (২৪ জুন) থেকে ২৭ জুন পর্যন্ত ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আপাতত ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিজিবি সদস্যরা পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করবেন।

রোববার মধ্যরাত থেকেই গাজীপুর সিটির সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এরপর নির্বাচনী এলাকায় রাত ১২টা থেকে সব ধরনের যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ আওয়ার ইসলামকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুন। নির্বাচনকে কেন্দ্র করে রোববার থেকেই বিজিবির পাশাপাশি মাঠে নামছে র‌্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর ১৫ হাজারেরও বেশি সদস্য।

নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছাড়াও নির্বাচনী এলাকায় ইসির পক্ষ থেকে ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক ৫৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। থাকবেন দেশি-বিদেশি পর্যবেক্ষকগণও।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ