বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুমিল্লার দেবিদ্বারে সোহেল (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৪ জুন) সকালে দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের বাড়ির পাশের একটি জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের মাথা, শরীর ও পিটে আঘাতের চিহ্ন রয়েছে। তার গলাও কাটা ছিল।

ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় ঘটনাস্থলেই দুর্বৃত্তরা হত্যার পর সেখানে মরদেহ ফেলে যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ দিকে স্থানীয়রা জানান, নিহত সোহেল মাদকাসক্ত ছিল। ৩-৪ বছর আগে সে পারিবারিক বিরোধের জের ধরে তার বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিল।

তখন পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এক বছর আগে সে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে পুনরায় মাদক সেবনে জড়িয়ে পড়ে। এছাড়া মাদকের ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় ৬ মাসের সাজা হওয়ায় তার বড় ভাই সুমন বর্তমানে কারাগারে রয়েছে।তবে হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও পুলিশ নিশ্চিত করতে পারেনি।

আজ বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ