বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

টেকনাফে কওমি মাদরাসা ভর্তি কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ থেকে

শুরু হচ্ছে নতুন কওমি শিক্ষাবর্ষ। নিয়মানুসারে আরবি শাওয়াল মাসের প্রথম সপ্তাহ থেকেই কওমি মাদরাসার ভর্তি কার্যক্রম শুরু হয়।

দেশের অধিকাংশ কওমি মাদরাসায় ৮ শাওয়াল শনিবার থেকে শুরু হবে ১৪৩৯/৪০ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।সপ্তাহব্যাপী ভর্তি কার্যক্রম চলবে দেশের প্রায় পাঁচ হাজারের বেশি কওমি মাদরাসায়। টেকনাফে অবস্থিত কওমি মাদরাসাগুলোর ভর্তির সময়সূচি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিম্নোক্ত সূচি জানা গেছে।

টেকনাফের মাদরাসাগুলোর ভর্তি কার্যক্রম

আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ বড় মাদরাসা : বিগত বছরের ন্যায়, হিফজ বিভাগসহ তাইসির (ইয়াজ দাহুম) থেকে তাকমীল দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে শুরু হয়ে সপ্তাহ ব্যাপী চলবে ৷

দারুস-সুন্নাহ হ্নীলা : নূরানী, হিফজ বিভাগ,কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত এবং ক্বিরাত বিভাগও ১বছর মেয়াদে ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

দারুল উলুম সাবরাং : হিফজ বিভাগসহ কিতাব বিভাগে দাহুম থেকে উলা (মিশকাত) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ১০ দিনব্যাপী চলবে ৷

বাহরুল উলুম শাহপরীর দ্বীপ : হিফজ বিভাগ, কিতাব বিভাগ ইয়াজ দাহুম থেকে ছিউম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

মিঠাপানির ছড়া মাদরাসা : নূরানী ও হিফজ বিভাগসহ কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে ছাহারুম পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

নয়া পাড়া ফারুকিয়া মাদরাসা : হিফজ বিভাগসহ কিতাব বিভাগে ইয়াজ দাহুম থেকে পঞ্জুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

দারুশ-শরীয়াহ শাহপরীর দ্বীপ : হিফজ বিভাগসহ কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে সিউম (সুল্লমুল উলুম) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

লেংগুবিল এমদাদীয়া মাদরাসা : হিফজ বিভাগসহ কিতাব বিভাগে মুতাফাররিকা থেকে ছাহারুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে ১০ ব্যাপী চলবে ৷
বড় ডেইল হোসাইনিয়া মাদরাসা : হিফজ বিভাগসহ তাইসির (ইয়াজ দাহুম) থেকে পঞ্জুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে ৷

আনাছ বিন মালেক গোদার বিল মাদরাসা : শিক্ষা-পরিচালক জানান,হিফজ বিভাগসহ কিতাব বিভাগে মুতাফাররিকা থেকে ছাহারুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ১০ শাওয়াল থেকে ২৫ শাওয়াল পর্যন্ত চলবে ৷

মাদরাসা ইবনে আব্বাস রা., লেদা : শিক্ষা-পরিচালক জানান,নূরানী ও হিফজ বিভাগসহ কিতাব বিভাগ মুতাফাররিকা থেকে ছাহারুম (শরহে জামী) পর্যন্ত ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে ২০ শাওয়াল পর্যন্ত চলবে ৷

এছাড়া টেকনাফে অন্যান্য প্রায় মাদরাসাগুলোর ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হবে বলে জানা গেছে ৷

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ