শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

অক্টোবরে হতে পারে নির্বাচনকালীন সরকার : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। আর এই নির্বাচনকালীন সরকার অক্টোবরের দিকে গঠিত হতে পারে।’

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলতে নতুন কোনো সরকার গঠিত হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবে। তবে নির্বাচনকালীন সরকারের আকার এতো ঢাউস হবে না।

মন্ত্রিপরিষদের আকার ছোট হবে। তবে এ বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন।’

বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন এখতরফা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো একতরফা নির্বাচন হবে না।

অনেক বেশি দল নির্বাচনে আসবে। বিএনপি না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কেন? নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সেখানে যদি সংবিধান লঙ্ঘন হয় তখনই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে?’

বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘দেশে কোনো আন্দোলন হবে না। জনগণ সাড়া দেবে না। তাদেরও দলীয় কোনো প্রস্তুতি নেই। বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে কাদের বলেন, জাতীয় নির্বাচনকে তারা ভয় পাচ্ছেন কেন? সিটি নির্বাচনকে তো ভয় পাচ্ছেন না।’

শায়েখ জাকারিয়া রহ.এর পূত্রবধূর ইন্তেকাল!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ