বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সেনবাগে ব্রাজিল-সুইজারল্যান্ড সংঘর্ষে আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে ফুটবল খেলায় গোল দেয়াকে কেন্দ্র করে ব্রাজিল ও সুইজারল্যান্ড দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। রোববার দিবাগত রাত ১টার দিকে খেলা চলাকালীন দক্ষিণপাড়া ক্লাবঘর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- ওই এলাকার মোরশেদ আলম (৩০), বেলাল হোসেন (২৮) ও রুবেল হোসেনসহ (২৭) পাঁচজন।

স্থানীয় সূত্র জানায়, রাত ১২টায় বিশ্বকাপের প্রথম পর্বে মুখোমুখি হয় ব্রাজিল ও সুইজারল্যান্ড। এ সময় স্থানীয় ক্লাবঘর এলাকার একটি দোকানে খেলা দেখতে বসে ব্রাজিল সমর্থক মোরশেদ ও বেলাল। খেলা চলাকালীন তারা ঘোষণা দেয় ব্রাজিল দল আগে গোল করবে এবং জয়ী হবে।

এমন সময় পাশে থাকা সুইজারল্যান্ড সমর্থক রুবেল হোসেন তাদের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সোমবার সকালে মোরশেদ ও রুবেলের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরো পড়ুন- ফুটবল উন্মাদনায় যুবকের মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ