শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফুটবল উন্মাদনায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিয়াচন্ডি গ্রামে গাছের ডালে আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মতিন (৩২) নামের এক যুবক।

রোববার (১৭ জুন) দুপুরে শ্রীবরদী বালিয়াচন্ডি বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মতিন মিয়া বাড়ির পাশে বাজারে কাঁঠাল গাছের ডালে আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন। এসময় গাছের উপরে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে মতিন মাটিতে পড়ে যান। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খেলার নামে শুরু হলো এ কোন খেলা!

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ