শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঈদে ঘুরতে গিয়ে নৌকাডুবি : ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঈদে ঘুরতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বিলের পানিতে একটি নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তৎক্ষণাৎ নিহত শিশুদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে বলে জানা গেছে।

স্থানীয় বাদল নামে এক ব্যবসায়ী জানান, বিকেলে ওই এলাকার বিলের পানিতে ছোট নৌকায় করে নয়জন মিলে ঘুরছিলো। হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওই ব্যবসায়ী।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৭শ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, দশ লাখ শিশু পাবে শিক্ষার আলো

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ