শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগান-মার্কিন হামলায় তালেবান নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানে মার্কিন-আফগান যৌথ হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ দাবি করেছেন।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে তালেবান জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে বেশ টানাপোড়েনও চলছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার সকাল নয়টায় কুনার প্রদেশের মারাভিরা জেলায় যৌথ বিমান হামলা চালানো হয়। এতে মোল্লা ফজলুল্লাহ মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলেন, গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে তালেবানের এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই নেতা মোল্লা ফজলুল্লাহ বলেই তাঁদের ধারণা।

চলতি মাসের শুরুতে আফগান তালেবানদের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে দেশটির সরকার। মোল্লা ফজলুল্লাহর মৃত্যুতে ওই যুদ্ধবিরতিতে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

ফজলুল্লাহ পাকিস্তানে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি। ২০১৪ সালে পাকিস্তানে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে হামলার পরিকল্পনাকারী ছিলেন। ওই হামলায় ১৩২ শিশু নিহত হয়। এর আগে ২০১২ সালে মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার মূল হোতা ছিলেন। পরে মালালা শান্তিতে নোবেল পুরস্কার পান। মোল্লা ফজলুল্লাহ ২০১৩ সালে পাকিস্তান তালেবানের প্রধান হন।

  • এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ