শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আজ তারাবিতে শেষ হলো কুরআনের খতম, বেজোড় রাতে মুসল্লিদের শবে কদর সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান। পবিত্র এ মাসে প্রিয় নবী সা. এর ওপর নাজিল হয়েছে পূর্ণ কুরআনুর কারিম। কুরআনের মহিমা জাগ্রত রাখতে নবী সা. পড়েছেন তারাবির নামাজ। সাহাবায়ে কেরামও খুব গুরুত্বের সঙ্গে রমজানের তারাবিতে কুরআনের খতম করতেন।

আমাদের দেশে সাধারাণত ২৭ দিনে কুরআন খতমের রীতি চালু আছে। কেউ কেউ ১০ দিন, ১৫ দিন বা ২০ দিনেও খতম করে থাকেন।

দিনভর রোজা রাখর পর ইফতার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মুসল্লিরা দল বেঁধে চলে আসেন মসজিদে। হাফেজদের সুমধুর কণ্ঠে শোনেন কুরআনের মিষ্টি তেলাওয়াত।

বাংলাদেশের সাধারণ রীতি অনুযায়ী আজ দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবি শেষ হয়েছে। এ উপলক্ষে মুসল্লিদের মাঝে বিশেষ এবাদতের প্রবণতাও লক্ষ করার মতো।

নিয়ম অনুযায়ী ২১ রোজার রাত থেকে ২৯ রোজার রাত পর্যন্ত বেজোর রাতগুলোতে শবে কদরের বিশেষ এবাদত করে থাকেন মুসল্লিরা। রাসুলুল্লাহ সা. এ রাতগুলোতে শবে কদর সন্ধানের কথা বলেছেন হাদিস শরিফে।সে অনুযায়ী আজ তারাবিতে কুরআন খতমের পাশাপাশি বেজোড় রাত হওয়ায় মুসল্লিরা নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, দোয়া কালাম পাঠ, দানসদকাসহ বিভিন্ন এবাদতে মগ্ন রয়েছেন।

উল্লেখ্য, আজকের এ রাতে নফল নামাজ বা এবাদতের ভিন্ন কোনো পদ্ধতি নেই। অন্য সময় যেভাবে নফল এবাদত করা হয় আজ এবং শবে কদরের রাতগুলোতেও একই নিয়মে নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও অন্যান্য এবাদত করতে হবে।

বড় ধসের আশঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে, সরিয়ে নেয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ ঘর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ