বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

রোহিঙ্গা ক্যাম্পে ঝড়-বৃষ্টিতে ২ শতাধিক ঘর বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এতে এক শিশুর মৃত্যুসহ কয়েকজন রোহিঙ্গা আহত হয়েছেন। আর পাহাড়ধসে বিধ্বস্ত হয়েছে রোহিঙ্গাদের দুই শতাধিক বাড়িঘর।

গত রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পাহাড়ধসের ঘটনা ঘটে। এর মধ্যে সোমাবর সকালে পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়।

এছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে কাদায় লেপ্টে গেছে পুরো ক্যাম্প। এতে হাঁটা চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে। এতে মাঝারি ও ভারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরো দুই-তিন অপরিবর্তিত থাকতে পারে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, কুতুপালং ক্যাম্পের ডি-ফোর এবং ডি-সেভেন ব্লকে ঝড়ো বাতাস ও পাহাড়ধসে দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের বৈঠক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ