বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

বাগদাদে ব্যালট পেপারের গুদামঘরে আগুন; ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে ব্যালট পেপারের গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে দেশটির সরকার।

গতমাসে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের ব্যালট-বাক্সগুলো ওই গুদামে জমা রাখা হয়েছিল।

এ গটনার পর প্রেসিডেন্ট হায়দার আল-আবাদি বলেছেন, এই অগ্নিসংযোগ ইরাকের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করার ষড়যন্ত্রের একটি অংশ।

এ অগ্নিকাণ্ড ইচ্ছাকৃত বলেও তার বক্তব্যে স্পষ্ট হয়। খবর আল জাজিরার।

হায়দার আল আবাদি আরো বলেন, আমরা ইরাকের নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে এমন ব্যক্তিদের শক্ত হাতে প্রতিহত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

ইরাকে গত মাসের ১২ তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিয়া নেতা মুকতাদা আল সদর- নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়। তবে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ ওঠলে গত বুধবার দেশটির পার্লামেন্টে পুনরায় নির্বাচনের ১ কোটি ১০ লাখ ভোট গণনার প্রস্তাব পাস হয়।

যে কোনো সময় ইরাকে হামলা চালাবে তুরস্ক: এরদোগান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ