শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ভাঙ্গায় পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ফরিদপুরের ভাঙ্গা রবিবার দুপুরে পানিতে ডুবে ভাইবোন সহ ৩ শিশুর করুন মৃত্যু হয়েছে। উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

ওই গ্রামের জামের আলী মাতুব্বরের ছেলে সাজ্জাদ (৫) ও মেয়ে জেমি আক্তার (৮) এবং একই এলাকার বাসার মাতুব্বরের মেয়ে মিম আক্তারী (৪) পুকুরের পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে সাজ্জাদ ও জেমি আক্তারী সদরপুর সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও জেমি আক্তারী কাঠালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, জামের আলী সদরপুর বাজারে একজন ফল ব্যবসায়ী। রবিবার তার নিজ গ্রাম কাঠালবাড়ীতে ইফতার মাহফিল ছিল। দুপুরে তার দুই ছেলে-মেয়ে ও পাশের বাড়ির অপর একটি মেয়ে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে।

পুকুরটিতে ইতিপূর্বে ড্রেজার মেশিন দিয়ে বালূ উত্তোলন করায় পানি অনেক গভীর ছিল। গোসল করার এক পর্যায় গভীর পানিতে তিন শিশু ডুবে যায়।

এ সময় বাড়ির লোকজন তাদের পানিতে অনেক খোঁজাখুঁজি করে। তাদের তিনজনকেই উদ্ধার করে সদরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকার লোকজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে এবং পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়।

সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।প্রাথিমকভাবে তিনি সরকারি তহবিল থেকে তিন পরিবারকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা দিয়েছেন। শোকার্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ ও করেছেন।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান