শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদি, জর্ডান, কুয়েত ও আমিরাতের বৈঠক রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের সরকারী সংবাদ সংস্থার বরাতে জানা যায়, সৌদি আরব, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত রোববার মক্কায় একটি বৈঠকে বসতে যাচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয় আরব রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ও আরব রাষ্ট্রগুলোর পরস্পর সহযোগিতার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা বিষয়ে কথা বলবে আরবদেশগুলো। সৌদি আরবের অবস্থা সম্পর্কে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ আলোচনা করবেন।

জর্ডানে অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকরি ভূমিকা পালন সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে এ বৈঠকে।

এ বৈঠকে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল-সাবাহ,  শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার অংশগ্রহণ করবেন।

আল-আরাবিয়া ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আরো পড়ুন-রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ