শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

জেনে নিন, কোন খাবার কখন খাবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শরীর ঠিক রাখার জন্য আমরা পুষ্টিকর খাবার খেয়ে থাকি। কিন্তু আপনি জানেন কি এই খাবারগুলো সঠিক সময়ে খাওয়া উচিত। সঠিক সময়ে না খেয়ে অন্য সময়ে খেলে উপকারের পরিবর্তে ক্ষতিই হয়। জেনে নিন কোন খাবারগুলো কোন সময়ে খাওয়ার সঠিক সময়।

কলা: কলায় প্রচুর ফাইবার থাকে, যা খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু কলা খাওয়া উচিত সকালে বা বিকেলে। রাতে কলা খেলে শ্বাসনালিতে সমস্যা তৈরি করে। তা থেকে ঠান্ডা লেগে কাশি হতে পারে।

ডাল: ডাল খাওয়ার সঠিক সময় হল রাতে। কেননা ডাল খেলে ঘুম ভালো হয়। শুধু তাই নয়, ডাল কোলেস্টেরলের মাত্রাও হ্রাস করে। হজমশক্তিও বাড়ায়।

মুরগি: মুরগির মাংস খাওয়া নিয়ে সময়ের তেমন বিধিনিষেধ নেই। কিন্তু রেড মিট খেলে দিনের বেলায় খাওয়া উচিত। রাতে রেড মিট সহজে হজম হতে চায় না।

টক দই: ওজন কমাতে সাহায্য করে। কিন্তু রাতে টক দই খেলে সমস্যা হতে পারে। শরীরে চর্বি জমে, হজমের সমস্যাও হয়।

মিষ্টি: খাওয়ার শেষে একটা মিষ্টি অনেকেই খান। এই অভ্যাস রাতের খাবারের সঙ্গে না রাখাই ভালো। কেননা হজমের সমস্যা যেমন হতে পারে, তেমনই চর্বিও বাড়তে পারে। দিনের বেলায় সমস্যা নেই। ব্রেক ফাস্ট বা লাঞ্চে মিষ্টি খেলে এনার্জি পাবেন কাজের।

আপেল: সন্ধ্যার পরে খেলে গ্যাসের সমস্যা হতে পারে।

আরও পড়ুন : জেনে নিন খেজুরের ৫৩টি উপকারিতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ