শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চট্টগ্রামে ট্রাক চাপায় ৩ জন নিহত; আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবিব: চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত ব্রিজসংলগ্ন এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যানবাহন ও জনসাধারণকে চাপা দিয়ে কমপক্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির উদ্দিন আওয়ার ইসলমাকে জানান, বেলা সোয়া ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় এনজিএস সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা, কয়েকটি রিকশা এবং রাস্তার পাশে অপেক্ষমাণ জনসাধারণকে চাপা দেয়। এতে এক নারীসহ কমপক্ষে তিনজন নিহত হন। আহত হয়েছেন ১০ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা চালায়। ঘাতট ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম নার্গিস আক্তার (৩৫)।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ