শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এক ফিলিস্তিনি শিশুর চিঠিতে স্তব্ধ বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:   সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে ফিলিস্তিনের একটি নিষ্পাপ শিশুর ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। ভিডিও বার্তায় ফিলিস্তিনি শিশুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি প্রশ্ন করেছে।

প্রকাশিত ভিডিওতে ফিলিস্তিনের শিশুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের সমস্যা মোকাবেলার জন্য একটি প্রশ্ন করেছে। এই শিশুটি বলেছে, আমার একটি প্রশ্ন আছে। (ফিলিস্তিনি জনগণ এবং শিশুদের রক্ষার্থে) মানবাধিকার সংগঠন এবং শিশু অধিকার সংগঠনগুলো কোথায়?

শিশুটি আরো বলেন, আমি আরব ও অনারব সকল আন্তর্জাতিক সম্প্রদায় আর প্রত্যেক বিবেকবান ও সচেতন ব্যক্তির নিকট ফিলিস্তিনি শিশুদের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।

আপনারা দেখেন আমরাও শিশু। আমরা জেরুসালেম ও ফিলিস্তিনের শিশু। তবে আমরা আপনাদের মত জীবন যাপন করতে পারি না। জেরুসালেম ও ফিলিস্তিনের শিশুরা হচ্ছে আপনাদের কাছে আমানত।

ফিলিস্তিনের এই শিশু আরও বলেছে, আপনারা লক্ষ্য করুন ইহুদিবাদী ইসরায়েলি ফিলিস্তিনের শিশুদের প্রাথমিক অধিকারসমূহ থেকে বঞ্চিত করেছে।

বিশ্বের অন্যান্য শিশুদের মত স্বাধীনভাবে জেরুসালেম ও ফিলিস্তিনের শিশু জীবন যাপন করতে পারছে না। কিন্তু কেনো।

আমাদেরকে মুক্ত করুন। আমাদেরকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দিন। আমরাও বিশ্বের অন্যান্য শিশুদের মত স্বাধীনভাবে জীবন যাপন করতে চাই। আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে।

আরো পড়ুন- তুর্কি প্রেসিডেন্ট নির্বাচনে জরিপে এগিয়ে এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ