বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

মালয়েশিয়ায় গ্রেফতার হতে পারেন জাকির নায়েক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

দেশের আইন ভঙ্গ করে থাকলে জাকির নায়েককে অবশ্যই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তিনি বলেন, দেশের কোনও আইন ভঙ্গ করে থাকলে জাকির নায়েককে গ্রেফতার করতে দ্বিধা করবে না তার সরকার।খবর মালাই মেইল-এর।

দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগের সরকার জাকির নায়েককে স্থায়ী বসবাসের অনুমোদন দিয়েছে। তিনি আমাদের দেশে আছে অন্য নাগরিকদের মতো। কোনও ক্ষেত্রে আইন ভঙ্গ করে থাকলে অন্য নাগরিকদের মতোই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক কিম্বা অ-নাগরিক সবাইকেই আইনের আওতায় আসতে হবে।’

প্রসঙ্গত,  উগ্রপন্থাকে উস্কে দেওয়ার অভিযোগে নিজ দেশ ভারতে মামলা হয় জাকির নায়েকের নামে। মামলার পর গত বছর জাকির মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় নাজিব রাজাকের সরকার। কিন্তু সেখানেও তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে।

মালয়েশিয়ায় তার বক্তব্যকে অনেকে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দূরত্ব তৈরির কারণ হিসেবে দেখছেন।

জাকির নায়েবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার নির্বাচনের আগে তার আশ্রয়দাতা নাজিবকে আবারও ক্ষমতায় আনার পক্ষে যুক্তি দিয়ে জাকির বলেছিলেন, একজন অমুসলিম সৎ লোকের চেয়ে একজন মুসলিম দুর্নীতিবাজকে ভোট দেওয়া ভালো।

এদিকে জাকির নায়েককে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। জাকিরকে গ্রেফতার করা হলে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে কিনা- এমন প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র : মালাই মেইল, মালেয়েশিয়া টুডে।

আরও পড়ুন : জাকির নায়েককে ফেরত পেতে মালয়েশিয়ার দ্বারস্থ ভারত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ