শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে ইসরায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইলাম: ফিলিস্তিন ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরিফ বলেছেন, প্রতিরোধ শক্তিগুলো সবাই ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইসরায়েল চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে বলেও ইরান সফররত ফিলিস্তিনের এই নেতা মন্তব্য করেন।

আবু শরিফ বলেন, দুঃখজনক হলেও কোনো কোনো আরব নেতৃবৃন্দ নিজেদের মুসলমান দাবি করেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং তাদের সহযোগিতা করে যাচ্ছে।

তেহরানে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত সম্মেলনে যোগ দিতে এসে আবু শরিফ আরও বলেন, অধিকৃত ফিলিস্তনকে মুক্ত করার ব্যাপারে নিরাপত্তা পরিষদ কিংবা আরব লীগের কাছে কোনো কিছু আশা করা বৃথা, সংলাপেও কোনো লাভ নেই। বর্তমান পরিস্থিতিতে একমাত্র প্রতিরোধই ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করতে পারে।

২০১৭ সালের ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেম খ্যাত বায়তুল মোকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। ওই ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এরপর ২০১৮ সালের ১৪ মে ফিলিস্তিনসহ বিশ্বের বহু দেশের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট মার্কিন দূতাবাস তেল-আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে স্থানান্তর করে।

রেডিও তেহরান/এইচজে

আরো পড়ুন ফিলিস্তিনিদের ঘুড়ি আতংকে ইসরাইল!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ