শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

কাঁঠালের যত পুষ্টিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পুষ্টি উপাদানে ভরপুর একটি ফল হলো কাঁঠাল। কাঁঠালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকের জন্য বেশ উপকারী। এটি ত্বকের বার্ধক্য রোধ করে এবং ত্বকের সুরক্ষায় সাহায্য করে।

কাঁঠালে প্রচুর পরিমানে ফাইবার এবং অল্প পরিমানে ক্যালরি থাকে। এজন্য এটি হজমের সহায়ক। সেই সঙ্গে ওজন কমাতে বেশ কার্যকরী।

প্রচুর পরিমানে ভিটামিন বি এবং প্রোটিন থাকায় কাঁঠাল শক্তির ভালো উৎস। এতে থাকা স্বাস্থ্যকর চিনি এবং কার্বোহাইড্রেট দেহে শক্তি বাড়াতে সাহায্য করে।

কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এটি শ্বাসযন্ত্রের জন্য বেশ উপকারী। এতে থাকা প্রাকৃতিক নানা উপাদান শরীরে অ্যালার্জির প্রকোপ কমায়। এটি অ্যাজমা রোগীদের জন্যও উপকারী।

কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। যার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

এতে প্রচুর পরিমাণে ম্যাগশিয়াম থাকায় এটি হৃৎস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে ঘুমও ভালো হয়। যাদের ইনসোমিয়া বা ঘুমের সমস্যা আছে তারা ঘুমাতে যাওয়ার আগে কাঁঠাল খেতে পারেন। উপকার পাবেন।

এছাড়া ডায়বেটিস নিয়ন্ত্রণ এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে কাঁঠাল কার্যকরী ভূমিকা পালন করে। সূত্র : অর্গানিক ফ্যাক্টস।

আরও পড়ুন : দাম বেশি রাখায় ৯ মাংস ব্যবসায়ীকে জরিমানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ