শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘আজকাল বাসাতেও মানুষ জড়ো হয়ে কথা বলতে পারছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকাল বাসাতেও মানুষ জড়ো হয়ে কথা বলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের দেশ রক্ষায় নামতে হবে। খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। গায়ের জোরে তাকে আটক রাখা মানে হলো গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করা, মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার নষ্ট করে এক ব্যক্তির শাসন নিশ্চিত করা।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে রচিত ‘রণধ্বনি’ গানের সিডির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। বক্তৃতার সময় শেষ। এখন সময় রুখে দাঁড়াবার।

তিনি বরেন, দেশনেত্রীকে যেভাবে আটক রাখা হয়েছে তা একেবারেই বেআইনী। হাইকোর্ট জামিন দিয়েছে। এরপরও নানা কৌশলে মাসের পর মাসে খালেদা জিয়াকে আটক রেখেছে। উচ্চতর আদালত ছুটির কথা বলে প্রলম্বিত করছে।

তিনি আরও বলেন, এসব বললে আদালত অবমাননা হয় কিনা, হলেও কিছু যায় আসে না। হারানোর কিছু নেই।

‘বিশ্বকাপের আগে নির্বাচন নিয়ে কথা নেই সাকিব-মাশরাফির’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ