শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

‘আইনি সুযোগ থেকে বঞ্চিত বন্দুকযুদ্ধে নিহতরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সরকারের মাদকবিরোধী অভিযানে চলমান ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠককালে এ উদ্বেগের কথা জানান তিনি।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্নিকাট বলেন, ‘সরকারের চলমান মাদকবিরোধী অভিযানে যারা মারা যাচ্ছে, তাদের প্রত্যেকের আইনের সুযোগ পাওয়ার অধিকার আছে। বিনাবিচারে একজন মানুষ মারার অর্থ হচ্ছে ওই পরিবারটি নিঃস্ব হয়ে যাওয়া।’

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরাও চাই। তবে অভিযুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি।

মাদকের জন্য অভিযুক্ত মূল অপরাধী এবং এর উৎস বন্ধ করার গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদকের উৎস বন্ধ না করে এ অভিযান পরিচালনা করলে তা সফল হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকে মাদকবিরোধী অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময়ে প্রায় প্রতিদিনই বন্দুকযুদ্ধে কমপক্ষে ১২-১৫ জন করে মানুষ নিহত হয়েছেন। আজ বুধবারও সারা দেশে ১৬ জন নিহত হয়েছেন।

আরো পড়ুন- অন্যকেউ কাজা রোজা আদায় করতে পারবে?