শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ইরানের সামরিক অবস্থানে আঘাত হানার হুমকি ইসরাইলের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার যে স্থানেই ইরানের সামরিক উপদেষ্টারা দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা দেবে সেখানেই আঘাত হানা হবে।

গতকাল বুধবার নেতানিয়াহু তার ভাষায় বলেন, "কেবল সিরিয়ার গোলান মালভূমি নয় দেশটির যে স্থানেই ইরানের সেনাবাহিনী অবস্থান করুক না কেন আমরা তাদের সে চেষ্টা সফল হতে দেব না।"

দামেস্ক সরকারের অনুরোধে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান। সিরিয়ার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে পর্যুদস্ত হয়ে পড়া এসব সন্ত্রাসীকে উজ্জবিত করতে ইহুদিবাদী সেনারা প্রায় সময়ই সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালিয়ে আসছে।

বিশেষ করে গত বছরের শেষের দিকে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পরাজয়ের পর সিরিয় বাহিনীর ওপর ইসরাইলি সেনাদের বিমান হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। দায়েশের পরাজয়ের সঙ্গে সঙ্গে সিরিয়ায় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মনোবলও ভেঙে পড়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ